দুর্গাপূজায় সোনারগাঁওয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সেনাবাহিনীর মতবিনিময় সভা - News Of Sonargaon

শিরোনাম

Tuesday, September 17, 2024

দুর্গাপূজায় সোনারগাঁওয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সেনাবাহিনীর মতবিনিময় সভা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সনাতন ধর্মাবলম্বীর সাথে সেনবাহিনীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১ ঘটিকায় উপজেলার বানীনাথপুর আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে ৪৫ এমএলআরএস উপ-অধিনায়ক মেজর জুবায়েরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য সনাতন ধর্মাবলম্বীদের নেতারা।


এসময় তিনি বলেন, শ্রী শ্রী গৌর নিতাই আখড়াসহ সোনারগাঁও ও আড়াইহাজার থানার সকল পূজা চলাকালীন সময়ে মন্দির ও সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে বাংলাদেশ সেনাবাহিনী৷ 


উক্ত সভায় এলাকার সনাতন ধর্মাবলম্বীর বিভিন্ন পূজা মন্ডপের কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।