সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা - News Of Sonargaon

শিরোনাম

Saturday, September 21, 2024

সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও বটতলা বাজার এলাকায় মিলাদ ও আলোচনা সভার আয়োজন করেন পিরোজপুর ইউনিয়নের ১, ২, ও ৩ নং ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা।


নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুলের সভাপতিত্বে ও পিরোজপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের বিএনপির সভাপতি নুরনবী মাষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রেজাউল করিম। 


প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রেজাউল করিম বলেন, যারা বিগত ১৬ বছর আওয়ামী লীগের হামলা মামলার স্বীকার হয়ে দলকে রক্ষা করে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে তাদের নাম ভাঙিয়ে আপনারা যারা চাঁদাবাজী ও বিভিন্ন হয়রানি করছেন তারা সাবধান হয়ে যান। দলের স্বার্থে আমরা সবাই মিলে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই।


এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল হক ভূইয়া, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আহমেদ ইমতিয়াজ বকুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম মন্টু, শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মালেক মাস্টার, পিরোজপুর ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রশিদ, জেলা যুবদল নেতা হাজী রাজু আহম্মেদ রমজান,পিরোজপুর ইউনিয়ন বিএনপি নেতা ওয়াজ করোনী ফরাজি,  বিএনপি নেতা মোরশেদ আলম, উপজেলা যুবদলের সাবেক সদস্য শাহিন মিয়া, যুবদল নেতা আবুল কাশেম,শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি নেতা কবির হোসেন ভুইয়া বাবুল, শাহাদাৎ মেম্বার,আলহাজ্ব শামছুল আলম, এডভোকেট এ.কে.এম ফজলুল হক সহ স্থানীয় বিএনপির  নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।