সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে শায়েখ আবু তাওয়ামা সংসদ সোনারগাঁ শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ১১ টায় নিজস্ব কার্যালয়ে শায়খ আবু তাওয়ামা সংসদের সভাপতি মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা মাদ্রাসা শিক্ষার্থীরা যেসব বৈষম্যের শিকার হয় তার সুষ্ঠু সমাধান ও বন্যার্তদের পাশে দাঁড়িয়ে সংকট সমাধানে করণীয় সম্পর্কে আলোচনা করেন।
কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ:) ও সোনারগাঁ সহ সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ঢাকাস্থ জামিয়াতুল ফালাহ মাদ্রাসা কেরানীগগঞ্জের মুহতামিম মুফতি মুহাম্মদ হাসান মাহমুদ হাদী।
এসময় উপস্থিত ছিলেন করোনা যোদ্ধা সোনারগাঁওয়ের টিম পরিচালক ওমর ফারুক, বিডি ক্লিন সোনারগাঁওয়ে সমন্বয়ক সাংবাদিক কামরুজ্জামান রানা, মাওলানা শাফায়াত হুসাইন আজাদি, পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটি চেয়ারম্যান মুহাম্মদ হোসাইন, আমরা স্বেচ্ছাসেবী করুনা যোদ্ধা টিম লিডার মুহাম্মদ সানাউল্লাহ, আলোর দিশারী সংসদ ও সনমান্দি জনকল্যাণ সংস্থার সদস্যবৃন্দ।
