সোনারগাঁওয়ে প্রতিবেশীর ধর্ষণের স্বীকার ৬ বছরের শিশু, গ্রেফতার ১ - News Of Sonargaon

শিরোনাম

Saturday, July 6, 2024

সোনারগাঁওয়ে প্রতিবেশীর ধর্ষণের স্বীকার ৬ বছরের শিশু, গ্রেফতার ১

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে ঝাল মুড়ি কেনার জন্য বাড়ি থেকে বের হলে প্রতিবেশীর দ্বারা ধর্ষণের স্বীকার হয় ৬ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া শিশু। 


শনিবার (৬ জুলাই) উপজেলার ভবনাথপুর এলাকার বাসিন্দা শিশুর পিতা মামলার বাদী মো: সোহেল মিয়া বলেন, গত ৫ জুলাই দুপুরে আমার মেয়ে বাড়ি থেকে ঝাল মুড়ি কেনার জন্য বের হলে জলিলের বাড়ির ভাড়াটিয়া আম্বর আলী (৬০) তার ভাড়া বাসায় নিয়ে আমার মাদ্রাসা পড়ুয়া মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। আমার স্ত্রী মেয়েকে খোঁজতে গিয়ে ধর্ষণ করতে দেখে এলাকার লোকজনের মাধ্যমে ধর্ষককে আটক করে সোনারগাঁও থানা পুলিশের হাতে তুলে দেয়। আমার মেয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে৷


ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মো: আম্বর আলী (৬০) পূর্ব ভবনাথপুর আ: আজিজের ভাড়াটিয়া। তার গ্রামের বাড়ি সম্পর্কে এই রিপোর্ট লিখা পর্যন্ত জানা যায়নি।


সোনারগাঁও থানার সেকেন্ড অফিসার পঙ্কজ কুমার জানান, ভবনাথপুরে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামী গ্রেফতার আছে।