সোনারগাঁওয়ের মেঘনা টোলপ্লাজায় মাইক্রোবাসে আগুন, দগ্ধ-৫ - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, July 10, 2024

সোনারগাঁওয়ের মেঘনা টোলপ্লাজায় মাইক্রোবাসে আগুন, দগ্ধ-৫


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী মাইক্রোবাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা ৫ জন অগ্নিদগ্ধ হয়েছে।


বুধবার (১০ জুলাই) সকালের দিকে মহাসড়কের মেঘনাঘাট টোলপ্লাজা এলাকার চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।


এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার টিআই (ট্রাফিক পরিদর্শক) আবু নাইম বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী বরাতের মাধ্যমে জানা যায়, সকাল ১০ টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ -১৩২২১৩) নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা সেতুর টোল প্লাজার সামনের ডিভাইডারের সাথে ধাক্কা লাগলে সাথে সাথে আগুন ধরে যায়। পরে যাত্রীদের চিৎকারে টোল প্লাজার কর্তৃপক্ষ ও স্থানীয়রা মাইক্রোবাসটির জানালাগুলো ভেঙ্গে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ণ ইউনিট হাসপাতালে নিয়ে যায়।


কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) রেজাউল হক জানান, খবর শুনেই আমরা ঘটনাস্থলে যাই।এর মধ্যে ফায়ার সা‌র্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন।