সোনারগাঁওয়ে পরকীয়ায় বাঁধা দেয়ায় দুই সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক - News Of Sonargaon

শিরোনাম

Friday, May 24, 2024

সোনারগাঁওয়ে পরকীয়ায় বাঁধা দেয়ায় দুই সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রী সালমা (৩৩) কে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। উপজেলার পৌরসভা এলাকার ভট্টপুর গ্রামে শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।


শুক্রবার (২৫ মে) সকালে এ ঘটনায় উপজেলার ভট্টপুর স্বামী রুপচাঁনকে আটক করেছেন থানা পুলিশ। নিহত সালমা (৩৩) পৌরসভার ভট্টপুর এলাকার মো:রুপচাঁনের স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিলেন।


স্থানীয় ও নিহতের পরিবারের দাবি, অভিযুক্ত স্বামী রুপচাঁন দীর্ঘদিন ধরে স্থানীয় একটি কোম্পানিতে চাকরি করা মহিলার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িত ছিলো। গোপনে চলতে থাকে তাদের অবৈধ মেলামেশা। পরকীয়ার সম্পর্কটি প্রকাশ্যে এলে সালমা প্রায়ই প্রতিবাদ করতেন এবং তাদের মধ্যে দাম্পত্য কলহের সৃষ্টি হতো।


নিহতের ছেলে আব্দুল্লাহ আরবান কাইফি(১৮) জানান, আমার বাবা দীর্ঘ দিন ধরে পরকীয়ার সঙ্গে জড়িত ছিল। এই নিয়ে প্রায়ই ঝগড়া হতো। কিছুদিন আগেও মা'কে অনেক মারধর করেছে। পরে আমি আমার নানীর বাড়ির আত্মীয়দের জানিয়েছি। উনারা বলেছিলো ঈদের পর বসবে কিন্তু আজ আমার মা'কে মেরেই ফেললো। 


এ ব্যাপারে নিহতের বড় ভাই কণ্ঠশিল্পী রিপন খান জানান, ২০০৫ সালে আমার বোনের ভট্টপুর গ্রামের সোনা মিয়ার ছেলে রূপচাঁনের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। সংসার জীবনে তাদের দুটি সন্তান রয়েছে। একটি গার্মেন্টস কারখানায় কাজ করার সুবাধে সে গত কয়েক বছর ধরে বিভিন্ন মেয়ের সাথে পরকিয়ায় জড়িয়ে পরে। বাধা দিলে প্রায়ই আমার বোনকে শারিরিকভাবে নির্যাতন করত। গতকাল তারই জের ধরে রাতে আমার বোনের সাথে ঝগড়া হয়। আজ সকালে পুকুর থেকে আমার বোনের লাশ উদ্ধার করে। আমি এ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।


সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  মহসিন মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহের অভিযোগে স্বামীসহ দুজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য উদঘাটন করা যাবে।