স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে সোনারগাঁওয়ে শুভেচ্ছা জানালেন উপজেলা আওয়ামীলীগ - News Of Sonargaon

শিরোনাম

Saturday, March 2, 2024

স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে সোনারগাঁওয়ে শুভেচ্ছা জানালেন উপজেলা আওয়ামীলীগ

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে সোনারগাঁও রয়েল রিসোর্টে শুভেচ্ছা জানানো হয়েছে।

বিজ্ঞাপন ২০২৪

শনিবার (২রা মার্চ) সকালে আকস্মিক সফরে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী সোনারগাঁওয়ে পৌছালে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসমের নেতৃত্বে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানান।

 

 

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সোনারগাঁও সফর সম্পর্কে তেমন কোন কিছু জানা না গেলেও তিনি উপস্থিত আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে সোনারগাঁওয়ের সার্বিক পরিস্থিতির খবর নেন এবং পর্যটন শিল্পে সোনারগাঁওয়ে অবদান সম্পর্কে প্রশংসা করেন।