সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
জোরপূর্বক ড্রেজারের পাইপ স্থাপন ও বালু ফেলে ক্ষতিসাধনের প্রতিবাদ করায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ২ জন জমির মালিককে কুপিয়েছে অবৈধ বালু ব্যবসায়ীদের সিন্ডিকেট।
![]() |
| বিজ্ঞাপন ২০২৪ |
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নাকাটিভাংগা গ্রামে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায়
আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধারের করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাতে আহত জমির মালিক জহিরুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মেঘনা নদী থেকে নাকাটিভাংগা গ্রামের পাশ দিয়ে কয়েক হাজার ফুট অবৈধ ড্রেজারের পাইপ স্থাপন করেছেন স্থানীয় মামরকপুর গ্রামের প্রভাবশালী আওলাদ, আরমান ও সাখাওয়াতসহ ৫/৬ জনের একটি সিন্ডিকেট। ফসলী জমির উপর দিয়ে ড্রেজারের পাইপ স্থাপন করায় ও বালু ফেলে ক্ষতি সাধন করার প্রতিবাদ করায় বৃহস্পতিবার বিকেলে আওলাদ, আরমান, মনির, মোখলেছ, নজরুল ও সাখাওয়াতের নেতৃত্বে তাদের ভাড়াটিয়া ১০/১২ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী ছোরা ও লাঠিসোটাসহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে জমির মালিক জহিরুল ইসলামকে পিটিয়ে আহত করে। এসময় জহিরুল ইসলামকে বাঁচাতে তার চাচা মোঃ আলী এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে। এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান জানান, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

