সোনারগাঁওয়ে মাছের ড্রামে গাঁ-জা পাচারকালে র‍্যাবের হাতে গ্রেফতার ২ - News Of Sonargaon

শিরোনাম

Tuesday, January 23, 2024

সোনারগাঁওয়ে মাছের ড্রামে গাঁ-জা পাচারকালে র‍্যাবের হাতে গ্রেফতার ২


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাছের ট্যাংকে করে বিপুল পরিমাণ গাঁজা পাচারকালে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

 

বিজ্ঞাপন ২০২৪

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাবের মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফুর রহমান জানান, গতকাল রাতে সোনারগাঁ থানার মেঘনা নিউটাউন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করে। ১টি পিকআপ ভ্যান জব্দসহ ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


তিনি আরো জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‍্যাব-৩ এক পিকআপে পানির ট্যাংকিতে অভিনব কায়দায় মাদক লুকিয়ে তা পরিবহনের চেষ্টা কালে কুমিল্লা জেলার চান্দিনা থানার কাশিমপুর এলাকার মৃত আব্দুল রবের ছেলে মো. মহসিন (৪০), একই এলাকার তার সহযোগী মাদক কারবারী পিন্টু চন্দ্র সরকার (২৪) কে হাতেনাতে ১ টি পিকআপ ভ্যান ও ১ শত কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।