এরফান হোসেন দীপের পক্ষে আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ - News Of Sonargaon

শিরোনাম

Saturday, November 18, 2023

এরফান হোসেন দীপের পক্ষে আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ

 
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ-০৩ (সোনারগাঁও) আসনে এরফান হোসেন দীপের পক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।

বিজ্ঞাপন ২০২৩

শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন পত্র সংগ্রহের মধ্যে দিয়ে শুরু হয়। আসন্ন জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান ও ঐতিয্যবাহী সোনারগাঁও আওয়ামী লীগের সফল সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেনের সু-যোগ্য পুত্র এরফান হোসেন দ্বীপের পক্ষে আওয়ামীলীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেন তার সহধর্মিনী লামিয়া বিনতে কামরুল।


নারায়ণগঞ্জ-৩ আসনে আওয়ামীলীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী যে কয়েকজনের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান ও ঐতিয্যবাহী সোনারগাঁও আওয়ামী লীগের সফল সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেনের সু-যোগ্য পুত্র এরফান হোসেন দ্বীপ অন্যতম।

 

আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করার সময় এরফান হোসেন দীপের সহধর্মিনী লামিয়া বিনতে কামরুল সঙ্গে তার মা সেলিনা বেগম ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।