সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আন্তর্জাতিক
পুরুষ দিবস ২০২৩ উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন এইড ফর মেন ফাউন্ডেশন সোনারগাঁ শাখার
উদ্যোগে ‘পুরুষ অধিকার রক্ষায় আইনের প্রয়োজনীয়তা শীর্ষক’ আলোচনা সভা ও র্যালি
অনুষ্ঠিত হয়েছে।
| বিজ্ঞাপন ২০২৩ |
রবিবার (১৯ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় সোনারগাঁ উপজেলার গ্রান্ড ন্ট্রাংক সড়কে এই র্যালি করা হয়। র্যালিটি সোনারগাঁ থানা গেইট থেকে শুরু করে সোনারগাঁও প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। র্যালি শেষে উপজেলার বটতলা বাজারে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই আলোচনা সভা করা হয়।
এইড ফর মেন
ফাউন্ডেশন সোনারগাঁ শাখার সভাপতি মো. শাহজালাল মিয়া সংগঠনটির ১৩ দফা দাবি উপস্থাপন
করে বক্তব্য দেন। তিনি বলেন, ‘বিবাহের উদ্দেশ্যে বা প্রেমঘটিত কারণে ছেলে-মেয়ে
উভয়ে পালিয়ে গেলে শুধু ছেলে ও তার পরিবারের বিরুদ্ধে অপহরণ মামলা হয়। এই কৃতকর্মের
জন্য শুধু ছেলের শাস্তি বিধান হওয়াটা অযৌক্তিক বিধায় তা বাতিলের দাবি জানাচ্ছি। বিবাহের
উদ্দেশ্যে বা প্রেমঘটিত কারণে কোনো ছেলে বা মেয়ে স্বেচ্ছায় পালিয়ে গেলে উক্ত
ঘটনাকে অপহরণ হিসেবে অন্তর্ভুক্ত না করার দাবি জানান’।
তিনি আরো
জানান, ‘বিয়ের প্রতিশ্রুতিতে প্রাপ্তবয়স্ক নর-নারীর সম্মতিতে শারীরিক সম্পর্ককে
‘ধর্ষণ’ বলা যাবে না এবং এই ক্ষেত্রে যদি শাস্তি হয় তাহলে নারী-পুরুষ উভয়ের জন্য
শাস্তির বিধান রাখতে হবে’।
এসময় আরো উপস্থিত
ছিলেন, এইড ফর মেন ফাউন্ডেশন সোনারগাঁ শাখার সাধারণ সম্পাদক ডাঃ মহিউদ্দিন খোকন, আইন সম্পাদক
এডভোকেট সফরউদ্দিন সবুর প্রমূখ।
