সোনারগাঁওয়ে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য উৎপাদন, ৩ লাখ টাকা জরিমানা - News Of Sonargaon

শিরোনাম

Monday, October 9, 2023

সোনারগাঁওয়ে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য উৎপাদন, ৩ লাখ টাকা জরিমানা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে শিশুখাদ্য ও ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে এলসন গ্রুপকে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সোমবার (৯ অক্টোবর) দুপুরে কাঁচপুর বিসিক শিল্পনগরী এলাকায় এলসন গ্রুপে এ অভিযান পরিচালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ বাজারজাত করার অপরাধে ৩ লাখ টাকা জরিমানা করেন তিনি।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা বলেন, দীর্ঘদিন যাবৎ নুরুল ইসলামের মালিকানাধীন এলসন কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ পণ্য থাকায় তাদেরকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে ১ বছরের স্বশ্রম কারাদণ্ড প্রদান করা হবে। তাছাড়া আগামী ১ মাসের মধ্যে এই কোম্পানীর পরিবেশ ঠিক করা না হলে আগামীতে তাদের বড় ধরণের শাস্তি প্রদান করা হবে। ভবিষ্যতেও আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার সুরাইয়া সাইদুন নাহার, জেলা পুলিশ ও সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল মুত্তালিবসহ অন্যান্য পুলিশ সদস্য।