সোনারগাঁওয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কু'পি'য়ে হত্যার চেষ্টা - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, October 4, 2023

সোনারগাঁওয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কু'পি'য়ে হত্যার চেষ্টা



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পূর্ব শত্রুতার জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন ২০২২

মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় ব্যবসায়ী মো: ফজল মিয়া (৬০) কে পূর্ব শত্রুতার জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে বাড়ি মজলিস এলাকার রাজ্জাক মিয়ার বাড়িতে জমি সংক্রান্ত বিষয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে। করলে তার ভাই মো: দুলাল (৫০) এগিয়ে আসলে তাকে কুপিয়ে নাড়ি-ভুড়ি বের করে হত্যা চেষ্টা চালায়। 


এ ঘটনায় মারাত্মক আহত ফজল মিয়ার ছেলে ইয়াছিন হোসেন নির্ঝর সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত আসামীরা হলেন, একই এলাকার মৃত মোঃ হাশেম প্রধানের ছেলে মো: রাজ্জাক (৬০), মো: মহসিন (৫৫), রাজ্জাকের ছেলে মো: নাহিদ (২৫), মৃত মহিউদ্দিন প্রধানের ছেলে মো: ইমদাদ হোসেন (৫৫), মৃত মজিব প্রধানের ছেলে মো: জামান প্রধান (৪৫), মৃত মহিউদ্দিন প্রধানের আরেক ছেলে মো: শামীম (৪২), গিয়াসউদ্দিনের ছেলে সজিব (৩৮)ও শাহ আলম (৩৫) সহ অজ্ঞাত ১০-১২ জন।

চাঞ্চল্যকর হত্যা চেষ্টার ঘটনার পর অভিযান চালিয়ে মহিউদ্দিনের ছেলে আরমান হোসেন (৪৩) ও এমদাদ হোসেনকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।


সোনারগাঁ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই ইমরান হোসেন বলেন, এই ঘটনায় মামলা হয়েছে। ইতিমধ্যে ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করতে পেরেছি। বাকিদের কে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।