আমরা দেখিয়ে দিবো নারায়ণগঞ্জ আওয়ামীলীগের ঘাঁটি ছিল আছে এবং থাকবে: শামীম ওসমান - News Of Sonargaon

শিরোনাম

Monday, September 11, 2023

আমরা দেখিয়ে দিবো নারায়ণগঞ্জ আওয়ামীলীগের ঘাঁটি ছিল আছে এবং থাকবে: শামীম ওসমান


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

স্বাধীনতা বিরোধী দেশি-বিদেশি অপশক্তির বিরুদ্ধে দেশ বাঁচাও” স্লোগানে দেশ প্রেমীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবানে আগামী ১৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ আওয়ামীলীগের জনসভা সফল করার লক্ষ্যে সোনারগাঁ আওয়মীলীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে প্রয়াত আবুল হাসনাত সাহেবের বাসভবনের সামনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান এমপি।

 

 

এসময় শামীম ওসমান বলেনআমাদের গালি দেক কোন সমস্যা নাই কিন্তু নারায়ণগঞ্জের রাজপথে দাঁড়িয়ে বঙ্গবন্ধু আর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করবে এগুলো সহ্য করবো না। এগুলো মেনে নেওয়ার মত না। অন্তত আমরা মেনে নিতে পারবো না। আমরা যারা ৭৫ এর পরে রাজনীতিতে এসেছি তারা শেখ হাসিনাকে মায়ের দৃষ্টিতে দেখি। ওরা আমাদের মাকে নিয়ে অশ্লীল ভাষায় গালাগাল করবেএটাতো আমরা মেনে নিব না। এমন কর্মকান্ড আমরা মেনে নিতে পারি না। তাই মনে হয়েছে এবার ঘণ্টা বাজানোর সময় এসেছে। কারণ দেশের সবগুলো আন্দোলন শুরু হয়েছে এ নারায়ণগঞ্জ থেকে। তাই নারায়ণগঞ্জেই আমাদের ঘণ্টা বাজাতে হবে।

 

তিনি বলেননারায়ণগঞ্জে একজন আছে পলিটিক্যাল প্রস্টিটিউট। তিনি বলেছেন পুলিশ ছাড়া নামতে। আমি পুলিশের কাছে অনুরোধ করছি আপনাদের যত পুলিশ আছেসব তাদের পক্ষে যান। সব নিয়ে ঘোষণা করেন পুলিশ আমাদের পক্ষে আছেতারপর ২৪ ঘণ্টার মধ্যে নারায়ণগঞ্জ ছাড়া করে দিব।

 

শামীম ওসমান বলেনরাজনীতিতে কিছু হিসাব নিকাশের বিষয় আছে। আমি যে সব জানি তা না। তবে খোঁজ খবর রাখি। ওরা ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছে। ওরা তারাই যারা স্বাধীনতার সময় ত্রিশ লাখ মানুষের জীবন নিয়েছিল। দুই লাখ মা-বোনের সম্ভ্রম নিয়েছিল। ওরা ইসলামের কথা বলে মানুষ জবাই করেছিল। আমরা কি এই জন্য মাঠে নামবোনা এই জন্য মাঠে নামবো না। নামবো স্বাধীনতার সপক্ষের শক্তির জানান দিতে। কী লজ্জা আমাদেরএই শহীদদের রক্তের বিনিময়ে স্বাধীন দেশ রক্ষা করতে আমাদের এক হতে হয়। এই বয়সে মুক্তিযোদ্ধাদের রাস্তায় নেমে স্লোগান দিতে হয়। সেই সময়ে মুক্তিযোদ্ধারা স্লোগান দিয়েছিলেন, ‘বীর বাঙালী অস্ত্র ধরবাংলাদেশ স্বাধীন কর।’ আর আজকে আমাদের স্লোগান ধরতে হয়, ‘বীর বাঙালী ঐক্য গড়োবাংলাদেশ রক্ষা কর।

 

 

তিনি বলেনআমি বলি আগামী নির্বাচনে শেখ হাসিনাই হবেন সরকার প্রধান। সমাবেশের বিষয়ে তিনি বলেনসেদিন নারায়ণগঞ্জের মানুষ দেখিয়ে দেবো নারায়ণগঞ্জ আওয়ামীলীগের ঘাঁটি ছিল আছে এবং থাকবে। আপনারা ১৬ তারিখ দেখিয়ে দেবেনআমরা এমন আওয়াজ তুলবযা সারাদেশে ছড়িয়ে পড়বে। প্রস্তুতি সভায় সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সারের সার্বিক তত্বাবধানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনসোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমসহ-সভাপতি জহিরুল ইসলামযুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নান্নুআলী হায়দার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ রনিউপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাগরসহ উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।