মুরগী চুরি করে পালানোর সময় এলাকাবাসীর হাতে সিএনজিসহ আটক ৩ - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, September 27, 2023

মুরগী চুরি করে পালানোর সময় এলাকাবাসীর হাতে সিএনজিসহ আটক ৩

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

সোনারগাঁওয়ে মুরগির খামারে দুর্ধর্ষ চুরি করে, প্রায় লক্ষাধিক টাকার মালামাল সহ পালানোর সময় গ্রামবাসীর হাতে ৩ জন আটক হয়েছেন।


মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত্রে সোনারগাঁও উপজেলার বৈদ্যর বাজার ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের হামসাদি গ্রামে এই দুর্দশা চুরির ঘটনা ঘটে।


এ সময় হাজ্বী আব্দুল কাদির মোল্লার ছোট ছেলে মোঃ আজিজুল মিয়ার মালিকানাধীন মুরগির খামার হতে প্রায় ১ লক্ষ টাকার মুরগির খাবার চুরি করেন এই চোর চক্রটি ।


তাদের মধ্যে একজন কে গ্রাম বাশী সি এন জি সহ হাতে নাতে ধরলে তার স্বীকারোক্তিতে সকলের নাম জানা যায়। এ সময় তার সাথে জড়িত ছিলেন হামসাদি ইসলামপুর এলাকার হযরত আলীর ছেলে রকি (২২), ফতেপুর বাড়িগন্ধব এলাকার মাদক ব্যবসায়ী ও ফর্মা ফারুকের ছেলে সবুজ (২১) ও হামসাদী ধনপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে একাধিকবার মামলার আসামি সানি (২৫)।


বৈদ্যর বাজার ইউপি চেয়ারম্যান আলামিন সরকার বলেন, এই গ্রুপটা শুধু হামছাদি নয়, পানাম, রাইজদা, শোলপাড়া সহ আশপাশের গ্রামগুলোতে বহুবার তাদের চুরি করে ধরা পরেছে। এদের ধরে বিচার সালিশি হয়েছে। তাছাড়া তারা গ্রাম ছাড়া ছিলেন দীর্ঘদিন, পুনরায় গ্রামে এসে আবার তারা পূর্বের ন্যায় চুরি শুরু করেছেন। এদের মধ্যে কয়েকজন বহুবার জেল ও খেটেছেন। আমরা তাদের অভিভাবকদেরকে নিয়ে ইউনিয়ন পরিষদে বসে বিচার করবো। 


খামারের মালিক মোঃ আজিজুল মিয়া জানান এর আগেও প্রায় চার-পাঁচবার তার খামার থেকে মুরগি সহ মুরগির খাবার চুরি হয়েছে। আমি এদের সুষ্ঠ বিচারের দাবি জানাই।