সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের
সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান
মাসুমকে ক্রীড়া ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় সোনারগাঁও প্রেস ক্লাবে পক্ষ থেকে
গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে৷
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১ টায় উপজেলা
অডিটোরিয়ামে সোনারগাঁও প্রেস ক্লাবের ৩ যুগ পূর্তি উৎসবে ক্লাবের সভাপতি এমএম
সালাহউদ্দিনের সভাপতিত্বে গুণীজন সম্মাননা তুলে দেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের
সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ
ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার।
এছাড়া রাজনীতি ক্যাটাগরিতে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাজেদ আলী
মিয়া ও চলচিত্র ও পর্যটন ক্যাটাগরিতে বাংলার তাজমহলের প্রতিষ্ঠাতা বীর
মুক্তিযোদ্ধা আহসানউল্লাহ মনিকে গুণীজন সম্মাননা ২০২২ প্রদান করা হয়।
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি
ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামে
১৯৭৮ সালের ৫ অক্টোবর জন্ম গ্রহন করেন জনাব মাসুদুর রহমান মাসুম। পিতা হাফেজ আবুল
খায়েরের উৎসাহে ছোট বেলা থেকেই খেলাধূলার সাথে জড়িয়ে পরেন তিনি। প্রাইমারী
স্কুলে পড়ার সময় বাবার কর্মস্থল ঢাকার কমলাপুরে বসবাস শুরু করেন। সেখানে থাকা
অবস্থায় স্থানীয় ক্রীড়া সংগঠনগুলোর হয়ে তিনি খেলতেন। এক সময় কমলাপুর থেকে
সোনারগাঁওয়ে চলে আসেন। ভর্তি হন মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি বিদ্যায়তনে।
পড়াশুনার পাশাপাশি মোগরাপাড়া ইয়ং ব্রাদার্সে যোগ দেন তিনি। এছাড়া
সোনারগাঁওয়ের ঈশাখা ক্লাব, টাইগার
ক্লাব, যুবসংঘ
ক্লাবসহ স্থানীয় বিভিন্ন ক্লাবের হয়ে খেলা শুরু করেন। ক্লাস এইটে পড়ার সময় ব্রাদার্স
ইউনিয়নের হয়ে অনুর্ধ ১৬ তে খেলতে যান ভারতের গোয়ায়। সেখানে ভারতের আটটি
অঙ্গরাজ্যের টিম খেলায় অংশ নেয় । এ খেলায় বাংলাদেশ থেকে অংশ নেয়া ব্রাদার্স
ইউনিয়নের অনুর্ধ ১৬ টিম চ্যাম্পিয়ন হয় । তিনি অল রাউন্ডার ক্রিকেটার হিসেবে
বোলিং ব্যাটিং এবং কিপিংয়ে বেশ সুনাম অর্জন করেন । তার সাফল্যের ঝুড়িতে ৪০টি হাফ
সেঞ্চুরি ও ৬টি সেঞ্চুরি যুক্ত হয়েছে। তিনি খেলেছেন ফাস্ট ডিভিশন এভারগ্রীন
ক্রিকেট। সেকেন্ড ডিভিশন পর্যন্ত খেলেছেন ফুটবল। নারায়ণগঞ্জ ব্রাদার্স ও
নারায়ণগঞ্জ সিরাজউদৌল্লাহ ক্লাবেও খেলেছেন। সোনারগাঁও ছাড়াও জেলার আশপাশের
উপজেলা ও পার্শ্ববর্তী জেলাগুলোতেও নিয়মিত খেলেছেন তিনি। এসএসসি পাশের পর
ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশুনা করেন তিনি।
পরবর্তীতে ব্যবসার পাশাপাশি রাজনীতিতেও শক্ত ভীত
গড়েন। সোনারগাঁও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি। পরে উপজেলা আওয়ামীলীগের
আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হন । বর্তমানে সোনারগাঁও আওয়ামীলীগের সহ সভাপতি
হিসেবে দায়িত্ব পেয়েছেন।
টানা দ্বিতীয় বারের মতো ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান
মাসুম উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।
খেলাধূলার পাশাপাশি তিনি পিরোজপুর ইউনিয়ন তথা সোনারগাঁও উপজেলায় সমাজ সেবায়
বিশেষ ভূমি পালন করে যাচ্ছেন । অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়িয়ে দৃষ্টান্ত
স্থাপন করেছে। বর্তমানে সোনারগাঁও ক্রীড়া সংস্থার সিনিয়র সহ সভাপতির দায়িত্ব
পালন করছেন। আগে একই সংগঠনের যুগ্ম সম্পাদক ছিলেন। নিজে পেশাদার খোলোয়ার হতে না
পারলেও সোনারগাঁওয়ের খেলাধূলায় অবদান রাখার পাশাপাশি স্থানীয় ক্রীড়া
সংগঠনগুলোকে অর্থনৈতিকভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তিনি।
সোনারগাঁওয়ের ক্রীড়াঙ্গণে তার অবদানের স্বীকৃতি
স্বরূপ “ক্রীড়া
ও সমাজ সেবা” ক্যাটাগরিতে
সোনারগাঁও প্রেস ক্লাবের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে গুণীজন
সম্মাননা ২০২২ প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের
ছগির আহমেদ, উপজেলা
মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সনমান্দি ইউনিয়ন চেয়ারম্যান
জাহিদ হাসান জিন্নাহ, বৈদ্যেরবাজার
ইউনিয়ন চেয়ারম্যান আল আমিন সরকার, বাংলাদেশ
টেলিভিশন সিনিয়র সাংবাদিক ও সোনারগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক আবু বকর প্রমুখ সহ আরো অনেকে।
