সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের
কাঁচপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় সোনারগাঁ থানায় মামলা হয়েছে। এতে
দলটির ১১৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৬০০ জনকে আসামি করা হয়।
![]() |
| বিজ্ঞাপন ২০২৩ |
সোমবার (২১ আগস্ট) দুপুরে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম সুমন মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, “মধ্য রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনকে প্রধান আসামী করা হয়েছে। এছাড়াও মামলায় আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ ১ শত ১৩ জনকে”।
এদিকে
থানায় মামলা দায়েরের পর পুলিশ সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে
বিএনপির ২ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- জামপুর
ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম (৬২) ও বিএনপি কর্মী সুরুজ মিয়া (৫৫)।
গ্রেফতারকৃত
মোঃ ইব্রাহিম মিয়ার বাড়ি সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্দা গ্রামে।
গ্রেফতারকৃত সুরুজ মিয়ার বাড়ি মোগরাপাড়া ইউনিয়নের কাফুরদী গ্রামে। নারায়ণগঞ্জ
জেলা বিএনপির একটি সূত্র জানায়, কাঁচপুরে বিএনপির নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের
ঘটনায় থানায় মামলা দায়েরের পর থেকে নারায়ণগঞ্জ জেলার ৫টি উপজেলার অধিকাংশ বিএনপি ও
এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গ্রেফতার আতংকে এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছে।
সোনারগাঁ
থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, পুলিশের সঙ্গে বিএনপি ও এর অঙ্গ
সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে ১'শ ১৩ জনের নাম
উল্লেখ করাসহ অজ্ঞাত ৬'শ জনকে আসামি করা হয়েছে।
