সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
বাংলানিউজের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে নৃশংসভাবে
হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় কর্মরত সাংবাদিকরা ঢাকা
চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।
![]() |
| বিজ্ঞাপন ২০২৩ |
সোমবার (১৯ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ মানববন্ধন শেষে সাংবাদিকরা প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেন।
ভোরের কাগজ ও মানবকন্ঠের সাংবাদিক আবদুস ছাত্তার প্রধানের সভাপতিত্বে ও
কালের কন্ঠের সাংবাদিক গাজী মোবারকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ফারুক হোসাইন, মাজারুল ইসলাম,
সিরাজুল ইসলাম, কামরুজ্জামান রানা ও দ্বীন ইসলাম অনিক।
সাংবাদিক আবদুস ছাত্তার প্রধান বলেন, দিন দিন সাংবাদিকদের ওপর হামলা ও
নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। সাংবাদিক নাদিম হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ
শাস্তির দাবি জানাচ্ছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা টাইমসের ইমরান হোসেন, শেখ এনামুল হক
বিদ্যুৎ, নুরনবী জনি, শেখ ফরিদ,
রুবেল মিয়া, কামরুল ইসলাম, মো. শাহিন সাকি, মো. শাহজালাল, আব্দুল মোতালেব প্রধান, সামসুল আলম তুহিন প্রমুখ।

