সোনারগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন ‘হেল্পিং হ্যান্ড’ - News Of Sonargaon

শিরোনাম

Saturday, June 24, 2023

সোনারগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন ‘হেল্পিং হ্যান্ড’

 

সোনারগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন ‘হেল্পিং হ্যান্ড’

বিশেষ প্রতিনিধি, সজীব হোসেন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুরে শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হেল্পিং হ্যান্ড’।

বিজ্ঞাপন ২০২৩

শুক্রবার (২৩ জুন) বিকেলে হোসেনপুর শম্ভুপুরা পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যায়ল মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পিং হ্যান্ডের পক্ষ থেকে শতাধিক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে হোসেনপুর শম্ভুপুরা পিরোজপুর ইউনিয়ন ডিগ্রী কলেজ (কলেজ শাখা) ও হোসেনপুর শম্ভুপুরা পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় (স্কুল শাখা) সম্মাননা প্রদান করা হয়।


এ সময় হেল্পিং হ্যান্ডের মুখপাত্র মোঃ শাহাদাত হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তাদের যেকোনো প্রকারের সমস্যা হেল্পিং হ্যান্ড তাদের পাশে থাকবে”


অনুষ্ঠানে আলহাজ্ব আব্দুল হাইয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর শম্ভুপুরা পিরোজপুর ইউনিয়ন ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ। আরো সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জুলাস উদ্দিন, মোঃ মোয়াজ্জেম হোসেন জুয়েল, শফিউল আলম সেলিম সরকার, শাহজালাল সিকদার, মোঃ নাজিম উদ্দিন মাস্টার প্রমুখ।