বর্ণাঢ্য আয়োজনে সোনারগাঁয়ে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - News Of Sonargaon

শিরোনাম

Friday, June 23, 2023

বর্ণাঢ্য আয়োজনে সোনারগাঁয়ে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।


শুক্রবার (২৩ জুন) বিকাল ৩ঘটিকায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। 

বিজ্ঞাপন ২০২৩

আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হায়দারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, সহ-সভাপতি আরিফ মাসুদ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নান্নু,  সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, হাজী সোহাগ রনি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সোহেল রানা, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ প্রমুখ।


এসময় ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


পরে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে।