সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা
বিএনপির ৬ নেতাকে নারায়ণগঞ্জ জেলা জজ আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ
করেন।
![]() |
| বিজ্ঞাপন |
কারাগারে পাঠানো অন্যান্য দের
মধ্যে রয়েছেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সোনারগাঁও পৌর
বিএনপির সভাপতি হাজী মো. শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, সোনারগাঁও
পৌরসভা ছাত্রদল সদস্য সচিব সাজ্জাদ হোসেন তানজিল, জামপুর ইউনিয়ন বিএনপি নেতা শাহ
আলম।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, মান্নানসহ ছয় আসামির জামিন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। একই মামলায় আরও ২১ জনকে জামিন দিয়েছেন আদালত।

