সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অফিসের সামনের সিসিটিভি ক্যামেরা টিস্যু পেপার দিয়ে ডেকে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে।
![]() |
| বিজ্ঞাপন |
রবিবার (৯ এপ্রিল) সকাল ৯ ঘটিকার সময় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার ইউসুফগঞ্জ এলাকায় বিসমিল্লাহ টাওয়ারের ৩য় তলায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সে সোনারগাঁ শাখায় এ ঘটনা ঘটে।
সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সোনারগাঁ মেট্রো অফিস ইনচার্জ কামরুজ্জামান রানা বলেন, প্রতিদিনের ন্যায় গতকাল (৮ এপ্রিল) বিকেল ৪ টায় তালাবদ্ধ করে সোনারগাঁ মেট্রো অফিসের সকল স্টাফ চলে গেলে পরবর্তী দিন সকাল ৯ টায় অফিসের আইটি অফিসার এসে অফিসের মেইনগেটের তালা ভাঙ্গা ও সব ডেস্কের লকার ভাঙ্গা দেখে অন্যান্য সকল অবহিত করলে আমরা এসে সব কিছু এলোমেলো দেখতে পেয়ে সোনারগাঁ থানা পুলিশ কে জানাই।
খবর পেয়ে সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ম্যানেজার শাহজাদা হোসেন সাজু ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, সোনারগাঁ মেট্রো অফিসে ব্যবহৃত দুটি ল্যাপটপ, মূল্যবান জিনিসপত্র ও নগদ ২৫ হাজার টাকা অজ্ঞাতনামা কে বা কাহারা চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া মালামাল প্রায় দেড় লাখ টাকা বলেও জানান তিনি।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, মোগরাপাড়া চৌরাস্তার সোনালী লাইফ ইন্স্যুরেন্সের অফিসে চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক জড়িতদের গ্রেফতারে ব্যবস্থা নেয়া হবে।

