সোনারগাঁওয়ে ছাত্রলীগ নেতা রিদুয়ানের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন উদযাপন - News Of Sonargaon

শিরোনাম

Friday, March 17, 2023

সোনারগাঁওয়ে ছাত্রলীগ নেতা রিদুয়ানের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন উদযাপন

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ছাত্রলীগের উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৪ টার সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বিশেষখানা এলাকায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক রিদুয়ানের নেতৃত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মরহুম মোবারক হোসেনের পুত্র সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ নেতা এরফান হোসেন দীপ৷


নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক রিদুয়ান বলেন, "১৯২০ সালের এই দিনে রাত আটটায় টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ পরিবারের আদরের ‘খোকা’। যিনি ধীরে ধীরে হয়ে উঠেছিলেন বাঙালির ‘মুজিব ভাই’ এবং ‘বঙ্গবন্ধু’। আজ সোনারগাঁওয়ে তারুণ্যের অহংকার মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ ভাইয়ের নেতৃত্বে ছাত্রলীগের শতাধিক নেতা সুসংগঠিত হয়ে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন করতে পেরে আনন্দিত। আল্লাহ উনাকে জান্নাত বাসি করুক।"


এসময় আরো উপস্থিত ছিলেন, বারদী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি কবির প্রধান, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সোনারগাঁ শাখার সভাপতি নাহিদ হাসান খোকন, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগ নেতা আরাফাত ইসলাম সিয়াম, শফিকুল ইসলাম শান্ত, জুবায়ের সরকার, সাব্বির হাসান শুভ, হাসানুল ইসলাম হাসান, ফয়সাল আহমেদ তপু, আরমান আহমেদ, রাশেদ ইসলাম রাসেল, মেহেদী হাসান সাবিত সহ প্রমুখ।