সোনারগাঁওয়ে দীপের নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন - News Of Sonargaon

শিরোনাম

Friday, March 17, 2023

সোনারগাঁওয়ে দীপের নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন পুত্র এরফান হোসেন দীপের উদ্যোগে  নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ মার্চ) বিকেল ৪ টায় সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বিশেষখানা এলাকায় শতাধিক শিশু কিশোরের সাথে নিয়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ ও মোবারক হোসেন স্মৃতি সংসদের নেতাকর্মীদের সাথে কেক কেটে দিনটি উদযাপন করেন। এর আগে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত সভায় অংশ গ্রহণ করেন।



মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ বলেন, "বঙ্গবন্ধুর হাত ধরেই আসে বাঙালির স্বাধীনতা, জন্ম নেয় বাংলাদেশ। ৫৫ বছর বয়সে কিছু বিপথগামী সেনা সদস্যরা কেড়ে নেন তার প্রাণ। জনতার নেতা মুজিব না থাকলেও তার আদর্শ ও অনুপ্রেরণা আজও বাঙালির মননে গেঁথে আছে। শ্রদ্ধায়, ভালোবাসায়, কৃতজ্ঞচিত্তে আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করবে বাঙালী।"


আয়োজনের বিভিন্ন এলাকায় দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের শহীদ সকল সদস্য ও দেশ জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।


এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ শহরের মেয়র সেলিনা হায়াত আইভি, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মী, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ও মোবারক হোসেন স্মৃতি সংসদের নেতাকর্মীরা।