সোনারগাঁওয়ে ২ লক্ষ টাকার অবৈধ গজারি কাঠসহ পিকআপ আটক - News Of Sonargaon

শিরোনাম

Monday, March 6, 2023

সোনারগাঁওয়ে ২ লক্ষ টাকার অবৈধ গজারি কাঠসহ পিকআপ আটক

 

সোনারগাঁওয়ে ২ লক্ষ টাকার অবৈধ গজারি কাঠসহ পিকআপ আটক

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সোনারগাঁওয়ের আষাঢ়িয়ারচরে বন বিভাগের স্থায়ী চেকপোষ্টে নিয়মিত অভিযানে অবৈধভাবে পরিবহনকৃত গজারির বল্লিসহ পিকআপ আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৬ মার্চ) ভোরে ঢাকা সামাজিক অঞ্চলের বন সংরক্ষক এসএম মনিরুল ইসলামের নেতৃত্বে সোনারগাঁ বনবিভাগের কর্মকর্তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করেন৷ অভিযানের অবৈধ কাঠ বোঝায় করে ঢাকা মেট্রো অ-১১-২৮৪৩ পিকআপটি কুমিল্লা থেকে ঢাকা অভিমুখে মেঘনা টোলপ্লাজা সংলগ্ন আষাঢ়িয়ারচর বন বিভাগের চেকপোষ্টে আটক করা হয়। পিকআপটিতে ৬৬ পিস গজারির বল্লি জব্দ করা হয়।

 

সোনারগাঁও বন বিভাগের চেকপোষ্টের কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ১৯২৭ সালের বন আইনের ২০০০ সালে সংশোধিত ৫২ (১) ধারা অনুযায়ী গাছসহ পিকআপ জব্দ করা হয়। কাঠের আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ টাকা। চলাচলের পাশ না থাকায় মালামাল জব্দ দেখানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।।