সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মহান
স্বাধীনতা দিবস উপলক্ষে মোবারক হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া ও সামর্থ্যহীনদের
মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।
![]() |
| বিজ্ঞাপন |
রবিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সাবেক সাংসদ (নারায়ণগঞ্জ-৩) ও জেলা আওয়ামী লীগের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক বিএলএফ বীর মুক্তিযোদ্ধা মরহুম মোবারক হোসেন সাহেবের সুযোগ্য সন্তান এরফান হোসেন দিপের সভাপতিত্বে রোজাদারদের সম্মানে মাহে রমজানের ৩য় দিনে ২ শতাধিক সামর্থ্যহীন রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়। পরে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বিশেষখানা এলাকায় নিজ কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে বসে ইফতার করেন।
এসময় উপস্থিত ছিলেন, মোগরাপাড়া ইউনিয়নের ইউপি সদস্য আনোয়ার আলী, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, মো: বাবুল, যুবলীগ নেতা আরমান মাহাবুব, শাহ জালাল, আলী হোসেন, আমজাদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা রাসেল মিয়া, রাহিম, রাসেল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক রিদুয়ান ইসলাম, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগ নেতা মো: হাবিব, কবির প্রধান, আরাফাত ইসলাম সিয়াম, শফিকুল ইসলাম শান্ত, মারুফ, হাসান, সাব্বির, রাশেদ, জুবায়ের, নাঈম, ফাহিম, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সোনারগাঁও উপজেলার সভাপতি নাহিদুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত, পিরোজপুর শাখার সভাপতি মো: সেলিম মিয়া, সোহাগ সহ প্রমুখ

