সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ রাজু মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
![]() |
| বিজ্ঞাপন |
বুধবার (২২ মার্চ) ভোর রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউটার্ন থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি রাজু হবিগঞ্জ জেলার সোনারুঘাট উপজেলার রাজার গ্রামের লেবু মিয়ার ছেলে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম সুমন জানান, বুধবার ভোর ৪ টার সময় পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে ইউটার্ন থেকে ৫ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।

