সোনারগাঁওয়ে বিনামূল্যে স্কুল ড্রেস পেলো ১ হাজার শিক্ষার্থী - News Of Sonargaon

শিরোনাম

Thursday, February 23, 2023

সোনারগাঁওয়ে বিনামূল্যে স্কুল ড্রেস পেলো ১ হাজার শিক্ষার্থী

সোনারগাঁওয়ে বিনামূল্যে স্কুল ড্রেস ১ হাজার শিক্ষার্থী

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সাদিপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ১ হাজার ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটি।  

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সাদিপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের মতবিনিময় সভা ও ছাত্রছাত্রীদেরর মাঝে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা। তিনি বলেন, সাদিপুর উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে দেয়া নবনির্বাচিত সভাপতি আবু বক্কর সিদ্দিকের প্রতিশ্রুতি অনুযায়ী আজ ১ হাজার ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হচ্ছে।

 

তিনি অভিভাভকদের উদ্দেশ্যে আরো বলেন, এই বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের লক্ষে কাজ করতে হবে। ছাত্র-ছাত্রী হাতে কোন মোবাইল ফোন দেওয়া যাবে না। তাদেরকে লেখাপড়ায় মনোনীত ও বিদ্যালয়কে ইভটিজিং মুক্ত রাখতে হবে।

 

বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটি সভাপতি আবু বক্কর সিদ্দিক বলেন, অত্র বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের জন্য যা যা করা দরকার করে যাব। স্কুলের আশেপাশে কোনো প্রকার বখাটে ছেলে ঘুরতে পারবে না। যদি কাউকে পাওয়া তাদেরকে আইনের আওতায় আনা হবে।

 

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাদিপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাবারক হোসেন, সাদিপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আবু সাআদ, আওয়ামী লীগ নেতা মোঃ আসাদ মিয়া, ম্যানেজিং কমিটির সদস্য, ইকবাল প্রধান বাচ্চু, মনির মেম্বার, হযরত আলী, রাজিয়া সুলতানা, সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক সহ অন্যান্য গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।