সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার
মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় একটি স্থানীয় হাসপাতালে জহিরুল ইসলাম নামের ফার্মেসী
কর্মচারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত্যুর পর হাসপাতালের লোকজন পালিয়ে যায়। খবর
পেয়ে জহিরুলের স্বজনরা হাসপাতালে এসে বিক্ষোভ মিছিল করে জহিরুলের মৃত্যুর সাথে
জড়িতদের গ্রেপ্তার দাবি জানান।
![]() |
| বিজ্ঞাপন |
বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১ টায় নতুন সেবা হাসপাতাল থেকে মৃত জহিরুল ইসলামের স্বজনদের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে প্রেরণ করে সোনারগাঁ থানা পুলিশ। মৃত জহিরুল উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকার আবুল হোসেনের ছেলে।
মৃত জহিরুলের বাবা আবুল হোসেন বলেন,
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, প্রতিদিনের ন্যায় জহিরুল ডিউটি করে তার কক্ষে শুয়ে পড়েন। তাকে ডাকতে গেলে
কোন সারা শব্দ না পেয়ে ভেতরে গিয়ে দেখেন সে অজ্ঞাত অবস্থায় শুয়ে আছে পরে তাকে
সুস্থ করার জন্য প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে পরিক্ষা নিরিক্ষা করে দেখেন সে
মারা গেছে।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত)
আহসানউল্লাহ জানান, সোনারগাঁ নতুন সেবা হাসপাতালে এক কর্মচারী
মারা গেছে শুনে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে
প্রেরণ করা হয়েছে। তিনি জানান, এটি হত্যা না আত্নহত্যা ময়না
তদন্তের রির্পোট আসলে বলা যাবে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মাহবুব আলম বলেন, ‘সকাল ১১টায় হাসপাতালের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের
শরীরে ইনজেকশন পুশ করার চিহ্ন রয়েছে। তবে এখনি নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। ময়নাতদন্ত
শেষে বলতে পারবো। এ বিষয়ে নিহতের স্বজনদের অভিযোগ রয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

