সোনারগাঁওয়ে ৫১তম জাতীয় শীতকালীন ক্রীড়া পুরষ্কার বিতরণ - News Of Sonargaon

শিরোনাম

Monday, January 16, 2023

সোনারগাঁওয়ে ৫১তম জাতীয় শীতকালীন ক্রীড়া পুরষ্কার বিতরণ

 

সোনারগাঁওয়ে ৫১তম জাতীয় শীতকালীন ক্রীড়া পুরষ্কার বিতরণ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৫১তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন খেলাধুলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) বিকালে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান এডভোকেট সামছুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।


উক্ত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজওয়ান উল ইসলাম, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বাবুল ওমর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাঈম ইকবাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, উপজেলা পরাবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মনিরুজ্জামান সরকার, নোয়াগাঁ হাই স্কুলের প্রধান শিক্ষক আতিকুল রহমান তালুকদার, চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জিয়াউর রহমানসহ উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক ও শিক্ষার্থীরা।