সোনারগাঁওয়ে জামাত-বিএনপির জ্বালাও পোড়াও কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল - News Of Sonargaon

শিরোনাম

Saturday, December 10, 2022

সোনারগাঁওয়ে জামাত-বিএনপির জ্বালাও পোড়াও কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে জামাত-বিএনপির নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা শিল্পনগরী এলাকার নিউটাউন থেকে কাঁচপুর এলাকা পর্যন্ত এই বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ করেন নেতারা।


বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বিএনপি ও জামাতের অতীতের জ্বালাও পোড়াও কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বলেন, জনগণের জানমালের ক্ষয়ক্ষতি হবে এমন কোন সন্ত্রাসী কর্মকান্ড সোনারগাঁ উপজেলায় মেনে নেয়া হবে না। এই ধরনের সন্ত্রাসী কর্মকান্ড রুখে দিতে উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ।


এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান এড. শামসুল ইসলাম ভুইয়া, সাবেক নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আল কায়সার,  সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,সোনারগাঁও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার,জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম,মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান লায়ন, বৈদ্যার বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলামিন সরকার,নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সোহাগ রনি,  কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ও সোনারগাঁও পৌরসভার মেয়র প্রার্থী  নাসরিন সুলতানা ঝরা, মেয়ের প্রার্থী এড. ফজলে রাব্বি, পিরোজপুর ইউনিয়ন পরিষদের ০১ নং ওয়ার্ড সদস্য খোরশেদ ফরাজি, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী রাসেদুল ইসলাম রাসেল, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা এম এ সালাম ভূইয়া, যুবলীগের নেতা তাইজউদ্দিন মুন্সি, শম্ভুপুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা শহিদুল্লাহ,পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা দেলোয়ার হোসেনসহ সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন উপস্থিত ছিলেন।