সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের
আওয়ামীলীগের দুই বার নির্বাচিত প্রয়াত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোবারক
হোসেনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় আওয়ামীলীগের কার্যালয়ের সামনের মুক্তিযোদ্ধা মোবারক হোসেনের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে।
মোবারক হোসেন স্মৃতি সংসদ এর
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা
আওয়ামীলীগের সভাপতি মো. আবদুল হাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ
আল কায়সার, সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা
আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁও
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) মাহমুদা আক্তার (ফেন্সি), মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।
এতে সভাপতিত্ব করেন, প্রয়াত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেনের সুযোগ্য সন্তান
এরফান হোসেন দীপ। এসময় সোনারগাঁও আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত
ছিলেন।

