সোনারগাঁওয়ে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা - News Of Sonargaon

শিরোনাম

Thursday, August 4, 2022

সোনারগাঁওয়ে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৫ আগস্ট) সকাল ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে উপজেলা প্রশাসন পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া।


এসময় শ্রদ্ধাঞ্জলি প্রদান ও আলোচনা সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সিসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।