নারায়ণগঞ্জের স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক তুষার আহম্মেদকে (২৮) মাদক ব্যবসায়ীদের সহযোগী হিসেবে গ্রেপ্তার করেছে র্যাব–১১।
পরিবারের সদস্যরা বলছেন, সোর্সের মাধ্যমে বাসা থেকে ডেকে নেওয়ার ১৮ ঘণ্টা পর সোমবার রাতে মাদক মামলার আসামি হিসেবে তুষারকে পুলিশে সোপর্দ করে র্যাব-১১।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, তুষার আহম্মেদসহ চারজনকে সোপর্দ করে র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা করেছেন।
র্যাবের মাদকবিরোধী অভিযানে ৯৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মামলায় তুষারসহ চারজনকে আসামি করা হয়েছে।
.jpeg)