সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
সোনারগাঁ উপজেলা আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৯ আগস্ট) প্রশাসনের বেঁধে দেয়া সময় বেলা ১১টায় সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সঠিক সময় সদস্যরা উপস্থিত না থাকায় নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি দুঃখ প্রকাশের মধ্য দিয়ে প্রায় ১ঘন্টা দেড়িতে বেলা ১২টার দিকে উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও উপজেলা পরিষদে চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা, নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁও) আসনের এমপি লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ এলাহী। উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, সোনারগাঁ টুরিস্ট পুলিশের পরিদর্শক কিবরিয়া।
এসময় আইনশৃঙ্খলা মিটিংয়ে সদস্যরা মাদকের বিষয় নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করেন। এসময় এমপি ও সোনারগাঁ থানা ওসি প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বারদের কে নিয়ে মাদক নিয়ন্ত্রণে একটি কমিটি গঠনের করার কথা বলেন। কমিটির মাধ্যমে মাদক নিয়ন্ত্রণে ভালো একটা সুফল পাবে বলে তারা আশাবাদী।
এ সময় অন্যান্যদের
মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান বাবুল ওমর বাবু, মহিলা ভাইস
চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ মাসুদ
বাবু, বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল আমীন সরকার, সনমান্দী ইউনিয়ন পরিষদ
চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুলসহ আইনশৃঙ্খলা
মিটিংয়ের সকল সদস্যবৃন্দ।

