সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ইরফান আহমেদ ইমরান প্রধান ঈদুল আযহা উপলক্ষে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের পক্ষ থেকে সোনারগাঁ উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়েছেন।
শনিবার (৯ জুলাই) এক শুভেচ্ছা বিবৃতিতে নিউজ অফ সোনারগাঁও কে জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের পক্ষ থেকে সোনারগাঁয়ের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি ৷
সেই সাথে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকল ধর্মপ্রাণ মুসলিম ভাইবোনদেরকে আহবান জানাচ্ছি সুন্দর ও আনন্দঘন পরিবেশে ধর্মীয় সম্প্রীতির সাথে পবিত্র দিনটি পালনের জন্য এবং সকলের প্রতি আমার অনুরোধ থাকবে৷ সকলে যেনো কোরবানি শেষে যার যার কোরবানির স্থানকে নিজ দায়িত্বে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখেন। কারন এ দেশ ও সমাজ আমাদের সকলের। আমাদের দেশ ও সমাজ সুন্দর এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সকলেরই দায়িত্ব।
তিনি আরো জানান, আমরা যেনো সবাই স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করি, বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ,শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আবারও জানাচ্ছি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও মোবারকবাদ।

