সোনারগাঁওয়ে গরীব ও অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু - News Of Sonargaon

শিরোনাম

Thursday, July 7, 2022

সোনারগাঁওয়ে গরীব ও অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ঈদুল আজহা উপলক্ষে সোনারগাঁওয়ে গরীব ও অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল ১১টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় পিরোজপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে পিরোজপুর এলাকায় আসন্ন পবিত্র ইদুল আজহা উপলক্ষে দু:স্থ ও অসহায়দের ভিজিএফ চাল বিতরণের উদ্বোধনকালে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে কেউ না খেয়ে নেই। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের গরীব ও অসহায়দের পাশে আছে আর আগামীতেও থাকবেন।


এসময় তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করে আর সেজন্য বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধি ভাতাসহ ভিজিজি ও ভিজিএফসহ নানা কর্মসুচী অব্যাহত রেখেছে আর তার সুফল পাচ্ছে সাধারণ জনগণ। শেষে এলাকার গরীব ও অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করেন তিনি।


ভিজিএফ চাল বিতরণের উদ্ভোধনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিতি ছিলেন, ট্যাগ অফিসার, ইউপি সচিব সুমন আহম্মেদ, ইউপি সদস্য সদস্যা বৃন্দগন।