সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২০১ বোতল ফেন্সিডিল, ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। এসময় একটি মিনি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৯ জুলাই) সকালে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে সোনারগাঁও থানাধীন আষাড়িয়ারচর এলাকায় তাদের কে গ্রেফতার করে।
উক্ত অভিযানে ২০১ বোতল ফেন্সিডিল ও ২৬ কেজি গাঁজাসহ মোঃ তাজুল ইসলাম (২৪) এবং মোঃ ইমরান (২৪) নামক দুই জন মাদক ব্যবসায়ীকে একটি মিনি কাভার্ড ভ্যান সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের কে সোনারগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা দায়ের পূর্বক তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
