সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক
সম্পাদক মো. আবু সাঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সোনারগাঁও সহ সারাদেশ বাসীকে
আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। ঈদ মোবারক
সোনারগাঁ উপজেলা যুবলীগের পক্ষ থেকে মো. আবু সাইদ জানান, দীর্ঘ ত্রিশদিন সিয়াম সাধনার পর সমগ্র বিশ্বজুড়ে উয্যাপিত হবে মুসলমানদের মহাউৎসব পবিত্র ঈদ-উল-ফিতর। সকল দুঃখ, ক্লান্তি, রাগ, অভিমান, গ্লানিকে মুছে দিয়ে ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে গিয়ে সকলের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়াই এই দিনের মহত্ত্ব। সকলকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা।
তিনি আরো জানান, পবিত্র মাহে রমজানের শিক্ষা ও
পবিত্রতার আলোকে এই ঈদে সবার জীবনে আসুক সুখ আর সমৃদ্ধি। পরিবার ও প্রিয়জনের সাথে
আনন্দময় হয়ে উঠুক প্রতিটি মুহূর্ত।
