সোনারগাঁওয়ে যুব সমাজকে খেলাধুলায় আকৃষ্ট করতে ইঞ্জিনিয়ার মাসুমের প্রীতি ফুটবল ম্যাচ - News Of Sonargaon

শিরোনাম

Thursday, May 26, 2022

সোনারগাঁওয়ে যুব সমাজকে খেলাধুলায় আকৃষ্ট করতে ইঞ্জিনিয়ার মাসুমের প্রীতি ফুটবল ম্যাচ

সোনারগাঁওয়ে যুব সমাজকে খেলাধুলায় আকৃষ্ট করতে ইঞ্জিনিয়ার মাসুমের প্রীতি ফুটবল ম্যাচ


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

প্রীতি ফুটবল ম্যাচটি আগামীকাল শুক্রবার (২৭ মে) বিকেল তিনটার দিকে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সোনারগাঁওয়ের প্রবীণ ক্রীড়া প্রেমীদের দল সোনালী অতীত ও সোনারগাঁও প্রেস ক্লাবের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হবে। 


খেলার সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় পিরোজপুর ইউপি চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম জানান, উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। খেলার উদ্বোধন করবেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া। সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান। 

 

আয়োজকদের পক্ষ থেকে আরো জানানো হয়েছে সোনারগাঁওয়ের প্রতিটি ইউনিয়ন থেকে খেলায় দর্শক আকৃষ্ট করতে প্রত্যেক চেয়ারম্যানকে দাওয়াত দেয়া হয়েছে।