সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিল - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, December 29, 2021

সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রলীগ কমিটির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৯ ডিসেম্বর) উপজেলার মোগরাপাড়া কাঁচাবাজারে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহ মো. সোহাগ রনির সভাপতিত্বে সোনারগাঁও সরকারি কলেজের ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা উপলক্ষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের শুরুতে নতুন কমিটিকে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান এড. শামসুল ইসলাম ভূঁইয়া। অনুষ্ঠান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আজিজুর রহমান আজিজ। 


এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাইল রাফেল, সহ-সভাপতি সাদাফ আরমান, সোহেল রানা, তপন ঘোষ, উপ মানব উন্নয়ন সম্পাদক নাজমুল হাসান, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেদুল ইসলাম রাসেল সহ অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী। 


দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. সোহানুর রহমান সোহান।