বৈদ্যেরবাজারে নৌকার মাঝি আল আমিন সরকারের বিজয় - News Of Sonargaon

শিরোনাম

Sunday, December 26, 2021

বৈদ্যেরবাজারে নৌকার মাঝি আল আমিন সরকারের বিজয়

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা৪র্থ ধাপে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী মো. আল আমিন সরকার বিজয়ী হয়েছেন। বৈদ্যেরবাজার ইউপিতে কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়া সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নিরবিচ্ছিন্ন ও সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে কেন্দ্র পাহারায় নিয়োজিত ছিলো প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী হাকিম, পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসারসহ স্ট্রাইকিং ফোর্স।

 

রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বৈদ্যেরবাজার ৯টি ওয়ার্ডে ৫২টি বুথে ২২ হাজার ১৬৭ ভোটার ভোট প্রদান করেন।  চেয়ারম্যান পদে মোট চারজন প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হয় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আল আমিন সরকার (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুর রউফ (ঘোড়া) এর মধ্যে। নৌকা প্রতীকে ৭১৯০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ প্রার্থী আল আমিন সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুর রউফ ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৮৩৫ ভোট।

 

গত ২৮ নভেম্বর বৈদ্যেরবাজার ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করে নৌকার মনোনয়ন দেয় আওয়ামী লীগ। মনোনয়নপত্র জমার শেষ দিনে মাহবুব সরকার, আ: রব চেয়ারম্যান ও হাফিজুর ইসলাম ইসলামী শাসনতন্ত্র থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।