সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
সোনারগাঁওয়ে ৩য় ধাপে ইউপি নির্বাচনে ৪টি ইউনিয়নে ১৭ জন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করেন। এদের মধ্যে বেসরকারি ভাবে পাওয়া তথ্য মতে সোনারগাঁওয়ে সাদিপুর ও জামপুরে নৌকা, শম্ভুপুরায় লাঙ্গল এবং নোয়াগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
আজ (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হওয়া ইউপি নির্বাচনে সাদিপুর ইউনিয়নে আলহাজ্ব আব্দুর রশিদ মোল্লা (নৌকা), জামপুর ইউনিয়নে আলহাজ্ব হুমায়ুন কবির ভূঁইয়া (নৌকা), শম্ভুপুরা ইউনিয়নে আলহাজ্ব আব্দুর রউফ (লাঙল) ও নোয়াগাঁও ইউনিয়নে সামসুল আলম সামসু (চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী) বিজয়ী হয়েছেন।
সর্বশেষ আপডেট অনুযায়ী, সরকারি ভাবে এখনো পর্যন্ত এসব ইউনিয়নে কাউকেই বিজয়ী ঘোষণা করা হয়নি।