সোনারগাঁওয়ের পিরোজপুরে ছাত্রলীগ নেতার রহস্যজনক মৃত্যুতে আতংকিত এলাকাবাসী - News Of Sonargaon

শিরোনাম

Saturday, November 6, 2021

সোনারগাঁওয়ের পিরোজপুরে ছাত্রলীগ নেতার রহস্যজনক মৃত্যুতে আতংকিত এলাকাবাসী

সোনারগাঁওয়ের পিরোজপুরে ছাত্রলীগ নেতার রহস্যজনক মৃত্যুতে আতংকিত এলাকাবাসী


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: 

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে সম্রাট সোহান (২২) নামে এক ছাত্রলীগ নেতার রহস্যজনক মৃত্যুতে এলাকায় আতংক বিরাজ করছে। 


রবিবার (৭ নভেম্বর) সকাল ৭ টায় ঢাকায় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের ঝাউচর এলাকার তোফায়েল আহমেদ স্বপনের ছেলে সম্রাট সোহান।


এলাকাবাসী জানায়, সোহান শনিবার রাতে মাদক সেবন করার পর অসুস্থ হয়ে পরলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানেই পরের দিন ভোরে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু খবর নিশ্চিত করেন। 


সোহান ধানমন্ডি আইডিয়াল কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। পিরোজপুর ইউনিয়নের ছাত্রলীগ পদপ্রার্থী হিসেবে স্থানীয় ছাত্রলীগ নেতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিলেন।


সম্রাট সোহানের পরিবারের পক্ষ থেকে তার মৃত্যু সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।