সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তায় এগিয়ে বিনাপ্রতিদ্বন্ধিতায় বেসরকারি ভাবে পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে জয়ী ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের আস্থাভাজন বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম।
সরেজমিনে সোমবার (২২ নভেম্বর) বাদ এশা ছয়হিস্যা এলাকায় একটি উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরব্বীদের মধ্যে মেম্বার পদপ্রার্থী রফিকুল ইসলামকে নিয়ে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। বৈঠকে স্থানীয় লোকজন তাদের বক্তব্যে সমাজ সেবক হিসেবে রফিকুল ইসলামের কর্মকাণ্ড তুলে ধরেন। তাকে বিজয়ী করতে সবার ঐক্যবদ্ধ ভাবে ২৮ তারিখ মোরগ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ইউপি নির্বাচনকে সামনে রেখে নিজ এলাকা পিরোজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ছয়হিস্যা, মৃধাকান্দী, নাগেরগাঁও ও আশাঢ়িয়ার চরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ রফিকুল ইসলামের পক্ষে ভোট চাওয়ার ঘটনা সবার নজরে পরে। কারণ হিসেবে জানান, এলাকায় জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে রফিকুল ইসলাম অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি।
রফিকুল ইসলাম জানান, আমি আপনাদের সন্তান, আপনাদের সমর্থন নিয়েই নির্বাচনে নেমেছি। নির্বাচনে জয়ী করে সেবা করার সুযোগ দিবেন।