সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ৮টি ইউনিয়নের ১১৬টি কেন্দ্রে ভোট গ্রহন চলাকালে একটি কেন্দ্রে ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে ওই কেন্দ্রের ভোটগ্রহন স্থগিত করেছে রির্টানিং কর্মকর্তা।
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ (২৮ নভেম্বর) উপজেলা সনমান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান জানান, ওই ইউনিয়নের ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে শান্তিপূর্নভাবে ভোট চলার পর বিকাল ৩টায় হঠাৎ কয়েক’শ দুর্বৃত্ত কেন্দ্রের ভেতরে প্রবেশ করে একটি ব্যালট বাক্স ও ১০০ পৃষ্ঠার একটি ব্যালট বই ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার সঙ্গে সঙ্গে ওই কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত করা হয়।
প্রিজাইডিং অফিসার উপজেলার জামপুর মাঝের চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ জানান, ফতেপুর কেন্দ্রে ২৫৬০ ভোট রয়েছে। এর মধ্যে ১৩১২ জন পুরুষ ও ১২৫১ জন নারী ভোটার রয়েছে।