আষাঢ়িয়ারচরে র‍্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ২ - News Of Sonargaon

শিরোনাম

Saturday, November 27, 2021

আষাঢ়িয়ারচরে র‍্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ২

আষাঢ়িয়ারচরে র‍্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ২


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আষাঢ়িয়ারচরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ২জনকে আটক করেছে র‍্যাব-১১।  

 

শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‍্যাব।


উক্ত অভিযানে ১০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, মোঃ সায়েম (৩০) এবং স্মৃতি আক্তার মিষ্টি (১৯)।
  এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।


তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামীদেরকে কোর্টে পাঠানোর প্রক্রিয়া চলছে।