লাঙ্গলবন্ধে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, October 20, 2021

লাঙ্গলবন্ধে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

লাঙ্গলবন্ধে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্ধ এলাকায় কামরুজ্জামান কনক (৪০) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

 

বুধববার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে বন্দর উপজেলার লাঙ্গলবন্ধ বাস স্ট্যান্ড এলাকায় বেপোরোয়া ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২০-২৮৫৫) ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুজ্জামান কনক সোনারগাঁও উপজেলার পৌরসভা এলাকার গোয়ালদির বাসিন্দা মৃত আব্দুল হামিদের ছেলে। নিহত কনক সোনারগাঁওয়ের মদনপুরস্থ ফারিহা টেক্সটাইল মিলে কর্মরত ছিলেন।

 

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি সাজ্জাদ হোসেন এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং মৃতের লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন।