বিডি ক্লিন সোনারগাঁওয়ের ২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের শুভেচ্ছা - News Of Sonargaon

শিরোনাম

Friday, September 3, 2021

বিডি ক্লিন সোনারগাঁওয়ের ২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের শুভেচ্ছা

বিডি ক্লিন সোনারগাঁওয়ের ২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের শুভেচ্ছা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে তারুণ্যদের স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন সোনারগাঁওয়ের ২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।



শুক্রবার (৩রা সেপ্টেম্বর) সকাল ৯ টায় উপজেলার সোনারগাঁ পৌরসভার জামিয়া ইসলামীয়া এতিমখানার ১শত এতিম ও মোগরাপাড়া চৌরাস্তার ১২ জন পথশিশুসহ মোট ২ শত সদস্য নিয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (যাদুঘর) এর বিভিন্ন দর্শণীয় স্থান, প্রাচীন নিদর্শন ঘুরে তাদেরকে উন্নত খাবার পরিবেশনের মাধ্যমে ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এসময় বিডি ক্লিন সোনারগাঁও পরিবারের শুভাকাঙ্ক্ষী ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা সাজিদ মাহবুব।


তিনি জানান, পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে কাজ করা একদল তরুণদের কে উৎসাহিত করতে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ বিডি ক্লিন সোনারগাঁওয়ের সকল সদস্যদের কে শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়েছেন।


তিনি আরো জানান, এতিম ও পথশিশুদের পাশে দাঁড়ানোর আজকের আয়োজন অসাধারণ একটি মুহুর্ত। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার যুদ্ধে আপনাদের প্রচেষ্টা আমাদের কে অনুপ্রাণিত করে। দোয়া রইলো। বড় ভাই ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ও আবু সাঈদ ভাই সহ আমরা সবসময় বিডি ক্লিন সোনারগাঁও পরিবারের পাশে আছি এবং থাকবো। 



এসময় উপস্থিত ছিলেন, বিডি ক্লিন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক সৈয়দ ইকবাল মোহাম্মদ বিজয়, লজিস্টিক সমন্বয়ক এম এইচ হৃদয় প্রমুখ।