সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার এশিয়ান হাইওয়ের
ললাটি বরিবাড়ী এলাকায় আমির হোসেন (৩২) নামে মোটরসাইকেল আরোহী কভারভ্যানের সঙ্গে
মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি বরিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত আমির হোসেন উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর নানাবো এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে। কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি মনিরুজ্জামান এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
